ফিলিস্তিনী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফিলিস্তিনী রাষ্ট্রদূত আল্লামা শাহ আহমদ শফীর
ললাটে চুমু আঁটলেন
আল্লামা আহমদ শফির সাথে ফিলিস্তিনী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ফিলিস্তিনী প্রধান বিচারপতি কর্তৃক শায়খকে বায়তুল মুকাদ্দাস পরিদর্শনের আমন্ত্রণ!!!তাইতো বলি আল্লামা আহমদ শফি শুধু বাংলার মুসলিমের নয়,বিশ্ব মুসলিমের শায়খ! রাহবার!

হেফাজত আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)এর সাথে দারুল উলূম মহাপরিচালকের কার্যালয়ে আজ সকাল ১১টায় সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদান ।
রাষ্ট্রদূত ইউসুফ রামাদান হেফাজত আমিরের হাতে ফিলিস্তিনের প্রধান বিচারপতি জনাব মাহমুদ সিদ্দিকী আল-হাইয়াস এর পক্ষ থেকে প্রেরিত পবিত্র মসজিদুল আকসা পরিদর্শনের জন্য বিশেষ একটি আমন্ত্রণপত্র ও কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন।

No comments:

Post a Comment