![]() |
| ফিলিস্তিনী রাষ্ট্রদূত আল্লামা শাহ আহমদ শফীর ললাটে চুমু আঁটলেন |
হেফাজত আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)এর সাথে দারুল উলূম মহাপরিচালকের কার্যালয়ে আজ সকাল ১১টায় সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদান ।
রাষ্ট্রদূত ইউসুফ রামাদান হেফাজত আমিরের হাতে ফিলিস্তিনের প্রধান বিচারপতি জনাব মাহমুদ সিদ্দিকী আল-হাইয়াস এর পক্ষ থেকে প্রেরিত পবিত্র মসজিদুল আকসা পরিদর্শনের জন্য বিশেষ একটি আমন্ত্রণপত্র ও কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন।

